1 Answers
জনাব সালাউদ্দিন যে ইবাদতটির নিয়ত করেছেন তা হলো হজ। যা যিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য বায়তুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করার মাধ্যমে সম্পাদিত হয়। রাসুল (স.) বলেন, “মাকবুল (আল্লাহর নিকট গ্রহণীয়) হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না।” (বুখারি-মুসলিম) হজ মুসলমানদের জীবনে তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। ধন-সম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। বিশ্বভ্রাতৃত্ববোধ শেখায়। তাই আমাদের হজ পালন করা আবশ্যক।