1 Answers

উদ্দীপকে আমান সাহেবের বক্তব্যটিতে সূরা আল-ইনশিরাহ- এর শিক্ষা প্রতিফলিত হয়েছে।

সূরা আল-ইনশিরাহ মক্কি সূরাসমূহের অন্যতম। এর আয়াত সংখ্যা ৮টি। এ সূরায়, মহান আল্লাহ দুঃখ-কষ্ট, বিপদ-আপদের সময় ধৈর্যধারণের প্রতি উৎসাই দিয়েছেন।

উদ্দীপকে আমান সাহেবের শেষোক্ত বক্তব্যটি হলো, মানবজীবনে সুখ- দুঃখ থাকবেই। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, জীবন কখনো চিরসুখের হয় না। বরং সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া যাবে না। বরং ধৈর্যসহকারে এর মোকাবিলা করতে হবে। সেই সাথে নিজের করণীয় কর্তব্য পালন করে যেতে হবে।

পরিশেষে বলা যায়, সুখ-দুঃখ মেনে নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। হতাশ হয়ে বসে থাকা যাবে না। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। তাই সময়কে কাজে লাগাতে হবে এবং দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।

7 views

Related Questions