উদ্দীপকে উল্লিখিত আয়াতগুলো যে সূরার আমাদের ব্যবহারিক জীবনে সে সূরার শিক্ষা ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত আয়াতগুলো সূরা আত্-তীন-এর। আমাদের ব্যবহারিক জীবনে সূরা আত্-তীন-এর শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। এর সূরা থেকে আমরা শিক্ষা পাই যে,
১. মানুষ সৃষ্টির সেরা জীব মানুষকে সুন্দর অবয়বে এবং জ্ঞান দ্বারা সকল সৃষ্টির চাইতে সেরা হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাই তাঁর প্রতি সর্বদা অনুগত ও কৃতজ্ঞ থাকা উচিত।
২. মানুষের নিকৃষ্ট রূপ: মানুষ সেরা সৃষ্টি হয়েও পাপকার্য দ্বারা কুফর, শিরক, নিফাক ও তাগুতের অনুসারী হয়ে নিকৃষ্ট জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। তাই এগুলো বর্জনীয়।
৩. ইমান ও সৎকর্ম হলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড: যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং সৎকাজ করে তারা নিকৃষ্ট নয়, বরং তারা উৎকৃষ্টতম শ্রেষ্ঠ জীব। তাই শ্রেষ্ঠত্ব অর্জনের উপায় হলো ইমান আনা ও সৎকর্ম করা।
৪. শেষ বিচার দিবসে ও রাসুলকে অবশ্যই বিশ্বাস করতে হবে : পবিত্র কুরআনে নবুয়তের ও হাশরের স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও অনেক মানুষ নবি (স.) ও হাশরকে অবিশ্বাস করে। কিন্তু এরূপ অবিশ্বাসের কোনো সুযোগ নেই। সেজন্য অবশ্যই হাশর ও রাসুলকে বিশ্বাস করতে হবে।
৫. আল্লাহ সকল বিচারকের সেরা বিচারক : যারা হাশর ও রাসুলকে অস্বীকার করবে শেষ বিচারের দিন আল্লাহ তাদের বিচার করে উপযুক্ত শাস্তি দিবেন। তাই আল্লাহকে সেরা বিচারক হিসেবে মনে রাখতে হবে, যাতে আমরা তাঁর পথ ভুলে শয়তানের দেখানো পথে ধাবিত না হই।