1 Answers

আলোচ্য উদ্দীপকে পূজা তার দিদিমার কাছ থেকে যে শিক্ষালাভ করেছে তাহলো প্রত্যেক জীবের মাঝে ঈশ্বর বিদ্যমান। তাই কখনও কোনো জীবকে তুচ্ছ ভাবা বা অবহেলা করা যাবে না। কোনো জীবকে হত্যা করা বা কষ্ট দেওয়া যাবে না। তাহলে ঈশ্বর কষ্ট পান। ঈশ্বরজ্ঞানে জীবকে ভালোবাসতে হবে। পূজা আরও শিক্ষালাভ করে যে, নিরাকার ঈশ্বর তার সকল সৃষ্টি ও সৌন্দর্যের মধ্যে অবস্থান করে। ঈশ্বর সুনীল আকাশে আছে। তিনি গভীর জলের মাঝে আছেন। আর তিনি বাতাসের মাঝেও মিশে আছেন। এ পৃথিবীর সকল কিছুই ঈশ্বরের সৃষ্টি। আর এসব কারণে জগতের মায়া বা মোহ ত্যাগ করে সেই ঈশ্বরের আরাধনায় আমাদের মনোনিবেশ করা উচিত।

4 views

Related Questions