1 Answers

আলোচ্য উদ্দীপকে অজিত তার মায়ের গঙ্গাস্নানের ইচ্ছা পূরণ করার জন্য যোগসাধনা করেন। তিনি সাধনার দ্বারা পৃথিবীর সমস্ত তীর্থের পুণ্যজল এক নদীর এক ধারায় প্রবাহিত করেন। এখানে আমরা অজিতের মধ্যে মাতৃভক্তির বহিঃপ্রকাশ দেখতে পায়। মায়ের কোনো ইচ্ছা সে অপূর্ণ রাখতে চায় নি। বর্তমান সময়ের ছেলেদের মধ্যে অনেক সময় মাতৃভক্তির প্রতি অনীহা দেখা যায়। অজিতের কাছ থেকে তারা মায়ের প্রতি দায়িত্ব-কর্তব্য পালনের শিক্ষা নিতে পারে। মা অনেক কষ্ট করে সন্তানকে লালন-পালন করেন। ছোটবেলায় তিনি সন্তানের কোনো প্রত্যাশা অপূর্ণ রাখেন না। তাই অজিত যেমন তার মায়ের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নি তেমনি বর্তমান সময়ের ছেলেদেরও উচিত মায়ের ইচ্ছা পূরণ করা। পাশাপাশি যোগসাধনার দ্বারা যেকোনো অসাধ্য কাজ সাধন করা। অজিতের কাছ থেকে যোগসাধনার শিক্ষা নেওয়া যেতে পারে।

5 views

Related Questions