1 Answers

উদ্দীপকে অজিতের চরিত্রে ঈশ্বর সম্পর্কে যে দিকটি ফুটে উঠেছে তা হলো সকল সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর।

ঈশ্বর জীবকুলের কল্যাণে এ সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন। সমুদ্র, পাহাড়-পর্বত, চন্দ্র-সূর্য, গাছপালা, জীবজন্তু প্রভৃতি তাঁর সৃষ্ট প্রকৃতির অংশ। তাঁর এই সৃষ্টির মধ্যেও রয়েছে গভীর সম্পর্ক। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। আলোর উপস্থিতিতে গাছপালা খাবার গ্রহণ করে। প্রাণিকুল এই আলোয় জীবনধারণের কাজে মেতে ওঠে। প্রকৃতির প্রাণচাঞ্চল্যের মূলেই রয়েছে এই সূর্যের আলো। এভাবে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথেই রয়েছে পারস্পরিক সম্পর্ক। আর এ সবকিছুর সম্পর্ক সৃষ্টিকর্তাই নিয়ন্ত্রণ করছেন। প্রকৃতির সব উপাদানের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্পর্কের মূলেই রয়েছেন তিনি। এ বিষয়টি উদ্দীপকের অজিত উপলব্ধি করেছেন।

ঈশ্বর মহাবিশ্বের আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, সমুদ্র-নদী, বনভূমি, গাছপালা ও বিচিত্র সব জীবজন্তু সৃষ্টি করে তাঁর লীলার প্রকাশ ঘটিয়েছেন। অজিত সহজেই তা অনুভব করতে পারে। এজন্য আমরা ঈশ্বরের সৃষ্টির প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং তাঁর সৃষ্টিকে সেবার মাধ্যমে ঈশ্বরের সেবায় মেতে থাকব।

5 views

Related Questions