1 Answers

উদ্দীপকের পারভেজ তার মা-বাবার সাথে মিথ্যা কথা বলে, বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে, গরিবদেরকে হিংসা করে এবং পরনিন্দায় লিপ্ত থাকে। অতএব বলা যায়, পারভেজের মাঝে মানব চরিত্রের নিন্দনীয় আচরণগুলো (আখলাকে যামিমাহ) ফুটে উঠেছে। আমরা জানি, মানব জীবনে আখলাকে যামিমাহ অশান্তি ডেকে আনে ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। যারা অনুরূপ চরিত্রের অধিকারী হয় তারা পশুর চেয়েও অধম। নিন্দনীয় স্বভাবের মানুষ সমাজে ঘৃণার পাত্র। কেউ এদেরকে ভালোবাসে না। বিশ্বাস করে না। সকলেই এদেরকে ঘৃণা করে। এছাড়া নিন্দনীয় আচরণ মানুষকে পরকালীন জীবনে শোচনীয় পরিণতির দিকে নিয়ে যায়। অতএব পারভেজকে তাওবাকরত সৎপথে ফিরে আসতে হবে।

5 views

Related Questions