1 Answers
উদ্দীপকে ফজর আলীর মধ্যে 'বই পড়া' প্রবন্ধের বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনে লাইব্রেরির গুরুত্বের দিকটি ফুটে উঠেছে।
মানুষের আত্মিক ও মানসিক বিকাশই শিক্ষার মূল উদ্দেশ্য। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে মানুষকে বই পড়তে হয়। বই মানুষের জ্ঞানের পিপাসা মেটায়, মনুষ্যত্ববোধ জাগ্রত করে ব্যক্তিত্বের বিকাশ ঘটায়।
'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার ওপর গুরুত্ব প্রদান করেছেন। স্বশিক্ষার মাধ্যমে একজন মানুষ শিক্ষিত হয়ে ওঠে। আর স্বশিক্ষার অন্যতম বিষয় হলো বই পড়া। 'বই পড়া' প্রবন্ধের লেখক মনে করেন মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে লাইব্রেরির গুরুত্ব অনেক বেশি। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। উদ্দীপকের ফজর আলীর ক্ষেত্রেও এই বিষয়টি লক্ষ করা যায়। বই পড়ার আগ্রহ থেকে ফজর আলী নাতির কথামতো লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে সে কৃষি বিষয়ক অনেক বই দেখতে পায়। তারপর থেকে নিয়মিত সেখানে সে বই পড়ে। বই পড়ার প্রতি তার অন্যরকম প্রীতি জেগে ওঠে। লাইব্রেরি তার জ্ঞানের বিকাশ ও মনের খোরাক জোগাতে সাহায্য করে। এভাবে উদ্দীপকের ফজর আলীর মধ্যে 'বই পড়া' প্রবন্ধের বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনে লাইব্রেরির গুরুত্বের দিকটি ফুটে উঠেছে।