1 Answers
উদ্দীপকের রাজনের বন্ধুদের মনোভাবে 'বই পড়া' প্রবন্ধে প্রকাশিত আমাদের স্কুল-কলেজের শিক্ষাপদ্ধতির দিব।১টি সাদৃশ্যপূর্ণ। বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু।
বই পড়ার মাধ্যমে জ্ঞানের আলোয় মানুষ আলোকিত হয়। শিক্ষা মানুষকে আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে। কিন্তু যথার্থ শিক্ষা লাভ না করতে পারলে মানুষ সফল হতে পারে না।
উদ্দীপকের রাজনের বন্ধুরা মনে করে পরীক্ষায় ভালো ফল করে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পাঠ্যবইয়ের কোনে না বিকল্প নেই। তাদের এই মনোভাব 'বই পড়া' প্রবন্ধে আলোচিত দেশের শিক্ষাপদ্ধতির দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রাবন্ধিক বলেছেন- সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়। তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। উদ্দীপকের রাজনের বন্ধুদের মনোভাবে এ চেতনার প্রতিফলন ঘটেছে।