1 Answers

উদ্দীপকের মাহমুদের মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধে বর্ণিত পল্লিসাহিত্যের প্রতি প্রাণের টান ও মানবিক আবেদনের দিকটির প্রতিফলন ঘটেছে।

বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ পল্লিজননীর বুকের কোণে লুকিয়ে রয়েছে। পল্লিসাহিত্যের এই সম্পদ বাঙালির প্রাণের সঙ্গে মিশে আছে। পল্লির প্রাচীন সম্পদের মধ্যে অন্যতম একটি হলো রূপকথা।

'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিসাহিত্যের অনুষঙ্গগুলোকে অমূল্য সম্পদ বলে উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে ছড়া, উপকথা, রূপকথা, পল্লিগান ইত্যাদি। এই বিষয়গুলো পল্লির সাধারণ মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা প্রকাশ করে। গ্রামবাংলার মানুষের ধ্যানধারণা, ভাব, কল্পনা ও অনুভূতির সঙ্গে লোকসাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ জড়িয়ে রয়েছে। উদ্দীপকের মাহমুদের মধ্যে 'পল্লিসাহিত্য' রচনার লেখকের এই চেতনারই প্রতিফলন ঘটেছে। সে ক্লাস শিক্ষকের মুখে বাংলার রূপকথার গৌরবময় ইতিহাস জানতে পেরে পুলকিত হয়। দাদির কাছে এসব শুনতে চায়। এভাবে উদ্দীপকের মাহমুদের মাঝে 'পল্লিসাহিত্য' রচনার পল্লিসাহিত্যের প্রতি ভালোবাসার দিকটি ফুটে উঠেছে।

4 views

Related Questions