1 Answers

উদ্দীপকে 'অভাগীর স্বর্গ' গল্পের অবৈজ্ঞানিক বা টোটকা চিকিৎসা দেওয়ার দিকটির প্রতিফলন ঘটেছে।

সঠিক চিকিৎসা মানুষের জীবন বাঁচায়। রোগ নির্ণয় করতে না পারলে এবং সঠিক চিকিৎসা না করালে মানুষ অকালমৃত্যুর শিকার হয়। এদেশের গ্রামাঞ্চলে এখনও টোটকা চিকিৎসা দেওয়া হয়, যা সাময়িকভাবে মানুষকে সুস্থ করলেও রোগ নির্মূলে ব্যর্থ হয়।

উদ্দীপকে দেখা যায় সাপুড়ে মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়ে সাপের দংশনে আহত হয়। তার শ্বশুর ও অন্যান্য ওঝা মিলে ঝাড়ফুঁক করে মৃত্যুঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করে যা চিকিৎসাশাস্ত্র সমর্থন করে না, ফলে তার মৃত্যু হয়। উদ্দীপকের মতো 'অভাগীর স্বর্গ' গল্পেও টোটকা চিকিৎসার দিকটি প্রকাশ পেয়েছে। কাঙালীর মা অভাগী অসুস্থ হলে প্রতিবেশীরা তাকে দেখতে আসে এবং বিভিন্ন ধরনের টোটকা চিকিৎসার উপায় বলে। কেউ হরিণের শিং ঘষা জল, কেউ গেঁটে-কড়ি পুড়িয়ে মধুতে মাড়িয়ে খেতে বলে। কিন্তু শেষ পর্যন্ত অভাগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। কোনো ওষুধ তার রোগ সারাতে পারে না। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা হলো প্রতিবেশীদের টোটকা চিকিৎসার।

7 views

Related Questions