1 Answers

উদ্দীপকে 'সুভা' গল্পের সুভার শারীরিক প্রতিবন্ধিতার প্রতিফলন ঘটেছে। 

শারীরিক সীমাবদ্ধতা বা প্রতিবন্ধিতা ব্যক্তির ইচ্ছ-অনিচ্ছার ওপর নির্ভর করে না। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্নদের সঙ্গে স্বাভাবিক আচরণ না করলে তাদেরকে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করা সহজ নয়।

'সুভা' গল্পের সুভা জন্মগতভাবেই বোবা। কথা বলতে পারে না বলে সে নিজেকে স্রষ্টার অভিশাপ মানে করত। এজন্য সে নিজেকে সব সময় আড়াল করে রাখত। তবুও কথা বলতে না পারার কষ্ট সে কখনো ভুলতে পারত না। কারণ তার মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করত। অন্যদিকে উদ্দীপকের আঁখিও চোখে দেখতে পায় না। তাই বলে সে থেমে থাকেনি। সে যন্ত্রের সাহায্য নিয়ে তার পড়াশোনা চালিয়ে যায়। বন্ধুর দেওয়া একটি ঝুনঝুন বল দিয়ে সে খেলতে শেখে, এক সময় সে ক্রিকেট খেলায় ছক্কা মেরে দলকে জয় এনে দেয়।

8 views

Related Questions