1 Answers

'সুভা' গল্পের প্রতাপ যদি উদ্দীপকের তিতু হতো, তাহলে 'সুভা' গল্পের পরিণতি অন্য রকম হতে পারত- মন্তব্যটি যথার্থ।

আমাদের সমাজে প্রতিবন্ধি বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সাধারণত স্বাভাবিক আচরণ করা হয় না। তাদেরকে অবহেলা করা হয়। শারীরিক সীমাবদ্ধতা সব সময় সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় না। যথার্থ সহায়তা ও আন্তরিকতাপূর্ণ আচরণ পেলে তারাও সফল মানুষ হতে পারে।

উদ্দীপকের আঁখি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বন্ধু তিতুর সহায়তায় সে সফল হয়েছে। সে যন্ত্রের সাহায্যে তার পড়াশোনা চালিয়ে গেছে। তিতুর দেওয়া একটি ঝুনঝুন বল দিয়ে ক্রিকেট অনুশীলন করে সে ছক্কা মেরে তার দলকে জিতিয়েছে। অন্যদিকে 'সুভা' গল্পের সুভা সেই সুযোগ পায়নি। তার পরিবার সমাজ কারও কাছ থেকেই সহানুভূতি পায়নি। এমনকি তার মা ও তাকে গর্ভের কলঙ্ক মনে করেছে। এই গ্রামের ভবঘুরে ছেলে প্রতাপই শুধু তার সাথে মিশেছে। উদ্দীপকের তিতুর মতো প্রতাপ সুভাকে সাহায্য করেনি। তাই বলা যায় প্রতাপ যদি উদ্দীপকের তিতুর মতো হতো তা হলে গল্পের পরিণতি ভিন্ন হতো।

'সুভা' গল্পে প্রতিবন্ধিতার কারণে সুভাকে কেউ সহজভাবে গ্রহণ করেনি। প্রতাপ তাকে 'সু' বলে ডাকত কেবল ছিপ ফেলে মাচ ধরার সময় একজন নির্বাক সঙ্গী প্রয়োজন মনে করে। অন্যদিকে উদ্দীপকের আঁখিকে তার বন্ধু তিতু সহায়তা করেছে। সে সুযোগ পেয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions