1 Answers

মি. আশিক ছোট ছোট ঘটনার পর্যালোচনার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটাই অনুমান, আর অনুমান হলো আমাদের মানসিক প্রক্রিয়া। মি. আশিকের এ মানসিক প্রক্রিয়াকে 'আরোহ অনুমান' বলা হয়। অনুমানকে বিশ্লেষণ করা হলে এতে আমরা তিনটি বৈশিষ্ট্য লক্ষ করি। যথা: এক বা একাধিক বাক্য যা প্রদত্ত, একটা নতুন বাক্য বা সিদ্ধান্ত এবং এদের মাঝে অনিবার্য সম্পর্ক। প্রথমত, অনুমানকে যুক্তির আকারে প্রকাশ করার জন্য প্রয়োজন হয় আশ্রয়বাক্যের। আশ্রয়বাক্যের সংখ্যা এক বা একাধিক হতে পারে। আশ্রয়বাক্যকে ভিত্তি করে বা আশ্রয় করে সিদ্ধান্ত অনুমিত হয়। আশ্রয়বাক্যগুলোকে সত্য বলে মেনে নেওয়া হয়। দ্বিতীয়ত, এক বা একাধিক প্রদত্ত আশ্রয়বাক্যের ভিত্তিতেই অনুমানে একটা নতুন যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়। সিদ্ধান্তটা একটা নতুন যুক্তিবাক্য যা প্রদত্ত নয়। আশ্রয়বাক্যের মধ্যে এর সন্ধান পাওয়া না গেলেও তা সেখানে প্রচ্ছন্নভাবে থাকে। সিদ্ধান্তে আশ্রয়বাক্যের মধ্যে অপ্রকাশিত সত্য প্রকাশ পায়। সিদ্ধান্তের এ নতুনত্বের জন্যই অনুমান জানা থেকে অজানায় উপনীত হওয়ার প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হয়। তৃতীয়ত, অনুমানে প্রদত্ত আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে। এ সম্পর্ক এমন যে, এ সম্পর্কের দ্বারা নির্ধারিত সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। সিদ্ধান্ত অপরিহার্যভাবে আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হলেও এর কিছু নতুনত্ব আছে। তাই যুক্তিবিদ বোসাঙ্কোয়েট (Bosanquet) বলেছেন, নতুনত্ব ও অনিবার্য সম্পর্কই হলো অনুমানের বিশেষ গুণ।

4 views

Related Questions