1 Answers
আশিক প্রচলিত জাতের ধান চাষ করত, কিন্তু এতে প্রতিকূল পরিবেশে উৎপাদন চরমভাবে হ্রাস পায়। সে উপলদ্ধি করল, উপযুক্ত জাত নির্বাচন করে প্রতিকূল পরিবেশের কবল থেকে ফসল রক্ষা করা সম্ভব।
শৈত্য সহিষ্ণু ফসল ব্রি ধান ৩৬ ও ব্রি ধান ৫৫ শীত কবলিত স্থানে চাষ করা হয়। প্রচণ্ড শীতে যখন তাপমাত্রা অনেক কম থাকে বলে অন্য ধান জন্মাতে পারে না তখন এই জাতের ধান বেশি ফসল উৎপাদন করতে সক্ষম। খরা কবলিত এলাকায় জমির রস কম কিন্তু ব্রি ধান ৫৬ ও ব্রি ধান ৫৭ চাষ করলে ভালো উৎপাদন সম্ভব। অন্যদিকে গমের ক্ষেত্রে গৌরব ও প্রদীপ উৎপাদন করে আশানুরূপ ফলন পাওয়া যায়। লবণাক্ততা সহিষ্ণু জাত ব্রি ধান ৪৭, ব্রি ধান ৫৩ ও ব্রি ধান ৫৪। যেসব জায়গায় লবণাক্ততা বেশি সেখানে এইসব জাতের ফলন অন্য জাত অপেক্ষা বেশি হয়। বন্যাকবলিত এলাকায় আগাম জাতের ধান যেমন ব্রি ধান ২৮ ও ব্রি ধান ৪৫ বন্যার হাত থেকে ফসল রক্ষা করে। অন্যদিকে বন্যার পানি সরে গেলে ব্রি ধান ৪৬ চাষ করে বেশি উৎপাদন সম্ভব হয়।
শৈত্য সহিষ্ণু জাত চাষ করে উক্ত পরিবেশে সে আশানুরূপ ফলন পায়। ফলে সে উপলব্ধি করে যে, সকল প্রতিকূল পরিবেশেই উপযুক্ত জাত চাষ করলে ফসল উৎপাদন করা সম্ভব যা যথার্থ।