1 Answers

কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে জনাব জোসেফ গৃহীত সিদ্ধান্তটি যথার্থ। কর্মীসংস্থান বলতে সাধারণত কর্মী সংগ্রহকে বুঝালেও কর্মীসংস্থানের ব্যাপ্তি কর্মী সংগ্রহ থেকে শুরু করে প্রতিষ্ঠানের জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান পর্যন্ত বিস্তৃত। তাই কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য জনাব জোসেফ প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

উদ্দীপকে জনাব জোসেফ প্রতিষ্ঠানে কারিগরি পদে দু'জন কর্মী নিয়োগ দেন এবং নিয়োগপ্রাপ্ত কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করেন। কারণ প্রতিষ্ঠানের জন্য যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দিলেই হয় না। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজ করার জন্য নিয়োগপ্রাপ্ত কর্মীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। এ যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের উপায় হলো প্রশিক্ষণ।

তাই নিয়োগপ্রাপ্ত কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য জনাব জোসেফ প্রশিক্ষণের ব্যবস্থা করার গৃহীত সিদ্ধান্তটি যথার্থ ছিল।

5 views

Related Questions