1 Answers
উদ্দীপকে মি. হাসানের গৃহীত সিদ্ধান্তের মধ্যে দিয়ে নেতৃত্বের একটা বড় গুণ সাহস ও দৃঢ় মনোবলের বহিঃপ্রকাশ ঘটেছে- বক্তব্যটি যথার্থ।
একজন আদর্শ নেতাকে সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হয়। নির্ভীক বা ভয়হীন থেকে মানসিক শক্তিসহকারে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার গুণকে নেতার সাহস ও দৃঢ় মনোবল বলে।
উদ্দীপকে মি. হাসান ঢাকা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের মধ্যকার কিছু বিষয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ায় কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নানাভাবে যোগাযোগ করে তা নিষ্পত্তির চেষ্টা করলেও সফল হতে পারেন নি। ক'দিনের জন্য ঢাকায় এসে সব শুনে তিনি আপাতত কাজের ক্ষতি হবে মেনে নিয়েও সংশ্লিষ্টদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে নিঃসন্দেহে তিনি সাহসী ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন। অর্থাৎ নেতা কর্মক্ষেত্রে অনেক প্রতিকূলতা ও সমস্যা মোকাবিলা করে দলকে লক্ষ্যের দিকে ধাবিত করেন। কাজেই সাহসী না হলে তার পক্ষে এরূপ কাজ করা সম্ভব নয়। তাই আদর্শ নেতাকে সাহসিকতার সাথে যেকোনো ঝুঁকিপূর্ণ ও বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয়।
পরিশেষে বলা যায়, একজন আদর্শ নেতাকে সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হয়। নেতা যদি অল্পে ভেঙে পড়েন, ঘাবড়িয়ে যান তবে তার পক্ষে নতুন উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে অনুসারীদের পরিচালনা করা সম্ভব হয় না।