1 Answers
উদ্দীপকে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে উপর্যুপরি পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নিয়ন্ত্রণের সাথে পরিকল্পনার অভিন্ন সম্পর্ক ফুটে উঠেছে- এ বক্তব্যটি যথার্থ।
পরিকল্পনা, বাজেট টার্গেট ইত্যাদি আদর্শমান হিসেবে গণ্য হয়। কাজ শেষে প্রকৃত কার্যফল আদর্শমান বিবেচনায় কতটা প্রত্যাশিত হয়েছে তা বিবেচনায় নিয়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণই নিয়ন্ত্রণের মূল প্রতিপাদ্য বিষয়।
মিসেস ইসলাম একজন শিল্প পরামর্শক নিয়োগ করে কারণ উদঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ করার দায়িত্ব দিলেন। কারণসহ সুপারিশ প্রাপ্ত হয়ে তিনি তা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিলেন। পরপর কয়েক বছর উপর্যুপরি পদক্ষেপ ও তার কার্যকারিতা বিশ্লেষণের মধ্য দিয়ে এ অবস্থার উত্তরণ ঘটেছে।
অর্থাৎ মিসেস ইসলাম পরপর কয়েক বছর উপর্যুপরি পদক্ষেপের ফলে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ধাপসমূহ অনেকবার এসেছে। এতে প্রতিষ্ঠানের দূর্বলতা দূর করা সম্ভব হয়েছে এবং নিয়ন্ত্রণের সাথে পরিকল্পনার অভিন্ন সম্পর্ক ফুটে উঠেছে।