1 Answers

উদ্দীপকের আলোকে বলা যায় বাজেটীয নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যয় ও অবচয়ের পরিমাণ হ্রাস করে- বক্তব্যটি যথার্থ।

বাজেট বলতে ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বোঝায়। বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটারি নিয়ন্ত্রণ বলে। এতে নির্দিষ্ট সময় পরে প্রকৃত কার্যফল পরিমাপ, তুলনা ও বিচ্যুতি হলে সংশোধনমূলক, ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্দীপকে XYZ কোম্পানির উৎপাদন ইউনিট প্রতি মাস ১,০০০ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলে উৎপাদিত হয়েছে ৭৫০ একক। উৎপাদন ব্যবস্থাপক মনে করেন উৎপাদনের পরিমাণেই শুধু নয়, অনেক ক্ষেত্রে বিভিন্ন উপকরণের ব্যয় ও অবচয়ের পরিমাণও বাড়ছে। তাই পরিকল্পনায় পরিবর্তন আনা দরকার।

প্রতিষ্ঠানটিতে বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বিষয়টি বিবেচনায় পরিকল্পনা, প্রণয়ন করা উচিত। এ ব্যবস্থার ফলে সময়ে সময়ে বাজেট অনুযায়ী কার্য মূল্যায়ন ও কার্যক্রম পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থাও নেয়া হবে। ফলে XYZ প্রতিষ্ঠানটির ব্যয় ও অবচয় হ্রাস এবং উৎপাদন বৃদ্ধি পাবে যা বাজেটীয় নিয়ন্ত্রণের মাধ্যমেই যথার্থ উপায়ে সম্ভব।

5 views

Related Questions