1 Answers

উদ্দীপকে বছর শেষে মি. সাদ আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছেন তাতে নতুন শাখা ম্যানেজার সতর্ক হবে- উক্তিটি যথার্থ।

নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এরূপ বিবরণীকেই আর্থিক হিসাব বিবরণী বলে। উদ্দীপকে মি. সাদ একটি আকিয়া সুজ কোম্পানির মালিক। তিনি এরই মধ্যে বছর অতিক্রান্ত হওয়ায় হিসাবরক্ষককে নতুন শাখার আয় বিবরণী ও উদ্বৃত্তপত্র তৈরি করতে বললেন। বিদ্যমান অন্য শাখার আয় বিবরণী তুলনা করে তিনি নতুন নির্দেশনা দিলেন। অর্থাৎ তিনি আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন যা নতুন শাখা ম্যানেজারকে সতর্ক করবে। এটি একটি নির্দিষ্ট আর্থিক বছরের আয়-ব্যয় এর হিসাব, উদ্বৃত্তপত্র ইত্যাদি সঠিকভাবে হিসাবের বিবরণী বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। বাৎসরিক বাজেট অনুযায়ী অর্থব্যবস্থাপনা হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য এটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

পরিশেষে বলা যায়, নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন করে। কিন্তু বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে ব্যবস্থাপক নিয়ন্ত্রণ প্রক্রিয়া কার্যকর করেন। সুতরাং উদ্দীপকে বছর শেষে মি. সাদ আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছেন তাতে নতুন শাখা ম্যানেজার সতর্ক হবে- উক্তিটি যথার্থ।

5 views

Related Questions