1 Answers
উদ্দীপকে মি. খান চাহিদা সোপান তত্ত্বের আত্মপ্রতিষ্ঠার-চাহিদা পর্যায়ে রয়েছেন তাতে তার সমাজহিতৈষী ভূমিকাই কাম্য- উক্তিটি যথার্থ।
আত্মতৃপ্তির খান পূরণ হলে মৃত্যুর আগে ও পরে নিজের নাম ও যশ অর্জনের জন্য যে চাহিদা মানুষকে আকর্ষিত করে তাকে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলে
উদ্দীপকে মি. খান একজন সফল মানুষ। তিনি এলাকায় নিজ নামে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানান কিছু করেছেন। তিনি আকলিমার সব কথা পুনে তার প্রতিষ্ঠিত স্কুলে তাকে চাকরি দিলেন। অর্থাৎ মি. ব্যাথা মাসলোর চাহিদা সোপান তত্ত্বের আত্মপ্রতিষ্ঠার পর্যায়ে রয়েছেন। এ পর্যায়ে তিনি তার প্রতিভার সর্বাত্মক রূপায়ণে অগ্রসর হতে চান। শিল্প- সাহিত্য, রাজনীতি, সভা-সমাবেশ ইত্যাদির মাধ্যমে তিনি মৃত্যুর পরও নিজেকে অমর করে রেখে যেতে চান। তাই আত্মপ্রতিষ্ঠার চাহিদা ব্যক্তির সর্বোচ্চ বা সম্পূর্ণ সম্ভাবনা ও যোগ্যতার সাথে সম্পৃক্ত, যা তাকে উত্তম মানুষ হতে সহায়তা করে।
সুতরাং মি. খান চাহিদা সোপান তত্ত্বের আত্মপ্রতিষ্ঠার চাহিদা রয়েছে, এ অবস্থায় তার সমাজহিতৈষী ভূমিকাই কামনা করে। তাই আমি বলব উক্তিটি যথার্থ।