1 Answers
উদ্দীপকে জনাব জহির চাহিদা সোপান তত্ত্বের আত্মতৃপ্তির চাহিদা পূরণ স্তরে রয়েছেন, যেখান থেকে তার লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি।
আত্মতৃপ্তির চাহিদা একজন ব্যক্তির সুনাম-সুখ্যাতি, যশ অহংকারবোধ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট। এ পর্যায়ে সে ভালো বাড়ি, দামি গাড়ি, বড় চাকরি ইত্যাদির অভাববোধ করে।
মি. জহির ব্যাংকের শাখা ম্যানেজার। তার ব্যাচের অনেকেই ব্যাংকের শাখা ম্যানেজার হওয়ায় তিনিও তাদের থেকে এগিয়ে যেতে চান। তিনি ভাবেন এগুলো সবার মাঝে তাকে সমুজ্জ্বল করবে।
মি. জহির তিনি মাসলোর চাহিদা সোপান তত্ত্বের আত্মতৃপ্তির চাহিদার পর্যায়ে আছেন। তার সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং উপরে ওঠার আগ্রহ আছে। পদোন্নতির মাধ্যমে তিনি সবার মাঝে সমুজ্জ্বল থাকতে চান। সুতরাং বলা যায়, মি. জহির মাসলোর চাহিদা সোপান তত্ত্বের আত্মতৃপ্তির চাহিদা পর্যায়ে রয়েছেন তাতে পদোন্নতি প্রাপ্তির বিষয়টি প্রত্যাশিত।