1 Answers

উদ্দীপকে রতনের বর্তমান অবস্থা চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তার চাহিদার সাথে সংগতিপূর্ণ।

জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষ সবচেয়ে বেশি প্রয়োজনবোধ করে নিরাপত্তার। ভয়হীন, ঝুঁকিমুক্ত ও নিরাপদে বাঁচতে পারার চাহিদাকেই নিরাপত্তার চাহিদা বলে।

উদ্দীপকে রতন জাহাজ কোম্পানিতে চাকরি করেন। তাই প্রায়ই তাকে সমুদ্রে ভ্রমণ করতে হয়। তাই সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকির হাত থেকে রক্ষা করতে চায়। এজন্য জাহাজ কোম্পানি রতনকে বিমা সুবিধা প্রদান করে। এতে রতন নিজেকে নিরাপদ মনে করে। ফলে সে কাজে পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ রতনের বর্তমান অবস্থা চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তার চাহিদার পর্যায়ে রয়েছে। এরূপ চাহিদা কর্মক্ষেত্রে কর্মীদের চাকরির নিরাপত্তা বিধান, বিমা সুবিধা প্রদান; পেনশন ও গ্রাচ্যুইটি সুবিধা ইত্যাদির মাধ্যমে কর্মীদের প্রেষিত করা যায় এবং প্রতিষ্ঠানে কর্মীদের দীর্ঘমেয়াদে ধরে রাখা যায়। এক্ষেত্রে চাহিদা সোপানের দ্বিতীয় স্তরে নিরাপত্তার চাহিদার সাথে রতনের বর্তমান অবস্থা সংগতিপূর্ণ।

পরিশেষে বলা যায়, জানমাল ও চাকরির নিরাপত্তা, বিপদ হতে নিরাপত্তা, জীবনধারণের মৌলিক চাহিদা পূরণের নিরাপত্তা ইত্যাদি সবই নিরাপত্তামূলক চাহিদার অন্তর্ভুক্ত।

5 views

Related Questions