1 Answers
উদ্দীপকে মি. চৌধুরী চাহিদা সোপান তত্ত্বের আত্মপ্রতিষ্ঠার চাহিদা পর্যায়ে রয়েছেন তাতে তার সমাজ হিতৈষী ভূমিকাই কাম্য।
আত্মতৃপ্তির চাহিদা পূরণ হলে মৃত্যুর আগে ও পরে নিজের নাম ও যশ অর্জনের জন্য যে চাহিদা মানুষকে আকর্ষিত করে তাকে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলে। এ পর্যায়ে যে তার প্রতিভার সর্বাত্মক রূপায়নে অগ্রসর হতে চায়।
মি. চৌধুরী সাহেব সফল শিল্পপতি মানুষ। তিনিও নিজ নামে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান কিছু করেছেন। তিনি কল্পনা চাকমার সব কথা শুনে তার স্কুলে চাকরি দিয়েছেন।
মি. চৌধুরী তার কাজের মাধ্যমে সমাজে হিতৈষী ভূমিকা পালন করছে। ফলে সমাজের অনেক মানুষ উপকৃত হচ্ছে। সুতরাং বলা যায়, মি. চৌধুরী চাহিদা সোপান তত্ত্বের আত্মপ্রতিষ্ঠার চাহিদা পর্যায়ে রয়েছেন। আর তার এ ধরনের কর্মকাণ্ডের ফলে সমাজের অনেক মানুষ উপকৃত হচ্ছে। ফলে মি. চৌধুরী সমাজ হিতৈষী ভূমিকা কাম্য- এ উক্তিটি যথার্থই।