1 Answers
উদ্দীপকে মি. প্রান্ত মাসলোর চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তা চাহিদার পর্যায়ে রয়েছেন তাতে তার ভাবনা খুবই সংগতিপূর্ণ- উক্তিটি যথার্থ।
সকল প্রকার বিপদ-আপদ, ঝুঁকি ও অনিশ্চয়তা, বিভিন্ন প্রকার হুমকি ও নিরাপদে বাঁচতে পারার চাহিদাকেই নিরাপত্তার চাহিদা বলে
উদ্দীপকে মি. প্রান্ত এতে সন্তুষ্ট নয়, কারণ সে অয়নের মতো সম্পদশালী নয়। তাই তাকে সেভাবে ভাবলে চলবে না। তাকে কিছু সঞ্চয় করতে হবে। তাই তিনি চাকরিতে প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুইটি, পেনশন, গ্রুপ বিমা ইত্যাদির সুযোগ প্রত্যাশা করেন। এজন্য তিনি আর্থিক নিরাপত্তার চাহিদার অনুভব করেন। জৈবিক চাহিদা পূরণের - পর কর্মীর মধ্যে নিরাপত্তার চাহিদা দেখা দেয়। এজন্য কর্মক্ষেত্রে কর্মীদের চাকরির নিরাপত্তা বিধান, বিমা সুবিধা প্রদান, পেনশন ও গ্রাচ্যুইটি সুবিধা প্রদান ইত্যাদির মাধ্যমে কর্মীদের প্রেষিত করা হয়।
পরিশেষে বলা যায়, মানুষের অভাব পূরণের মাধ্যমেই তাকে প্রেষণা প্রদান করা হয়ে থাকে। তাই আব্রাহাম মাসলোর উক্ত তত্ত্বটি বিশ্বব্যাপী বেশ সমাদৃত।