1 Answers

উদ্দীপকের সহযোগিতামূলক মনোভাব প্রেষণা তত্ত্বের সামাজিক চাহিদা পূরণ ধাপটির সাথে সংগতিপূর্ণ।

সামাজিক চাহিদা বলতে মানুষের মধ্যকার বন্ধুত্ব, স্নেহ-মমতা, প্রীতি- ভালোবাসা ইত্যাদির চাহিদাকে বোঝায়। সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্যদের সাথে মিলেমিশে চলার চাহিদাকেই সামাজিক চাহিদা বলে।

উদ্দীপকে 'বিডি বাংলা লিমিটেড' প্রতিষ্ঠানটিতে উর্ধ্বতন কর্মীরা অধস্তন কর্মীদের সবসময় নানান বিষয়ে সহযোগিতা করে। এতে কর্মীরাও কাজে উৎসাহ পায়। এক্ষেত্রে কর্মীদের মাঝে যে সহযোগিতামূলক আচরণ লক্ষ করা যায়, তা মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সামাজিক চাহিদার সাথে সংগতিপূর্ণ। এ পর্যায়ে কর্মী তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী ও ঊর্ধ্বতন নির্বাহী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিলেমিশে চলতে চায়। সে সকলের স্নেহ-ভালোবাসা প্রত্যাশা করে এবং সেও অন্যকে ভালোবাসতে চায়।

পরিশেষে বলা যায়, সামাজিক চাহিদা পূরণের মাধ্যমে 'বিডি বাংলা লিমিটেড' এর কর্মীরা সামাজিক সম্প্রতি, প্রতিপত্তি ও স্বীকৃতি লাভ করে।

4 views

Related Questions