1 Answers

উদ্দীপকে মি. মানিকের বর্তমান চাহিদা মাসলোর প্রেষণা তত্ত্বের নিরাপত্তা চাহিদার পর্যায়ভুক্ত। জানমাল, ও চাকরির নিরাপত্তা, বিপদ হতে নিরাপত্তা, জীবনধারণের মৌলিক চাহিদা পূরণের নিরাপত্তা, ভয়-ভীতি ইত্যাদি থেকে নিরাপদে বাঁচতে পারার চাহিদাকেই নিরাপত্তার চাহিদা বলে।

উদ্দীপকে মি. মানিক একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হতে আগ্রহী। বেতন কম হলেও সেখানে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভালো। অর্থাৎ মি. মানিক ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে যা মাসলোর প্রেষণা তত্ত্বের নিরাপত্তার চাহিদার পর্যায়ভুক্ত। জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে নিরাপত্তার। সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকির হাত হতে রক্ষা করতে চায়। এজন্য সে চায় চাকরির স্থায়িত্ব, ভবিষ্যৎ নিরাপত্তা, উন্নয়ন ও বাঁচার সুযোগ। তাই বলা যায়, মি. মানিকের বর্তমান চাহিদা মাসলোর প্রেষণা তত্ত্বের নিরাপত্তা চাহিদার পর্যায়ভুক্ত।

4 views

Related Questions