1 Answers
উদ্দীপকে ৰূপণকে বিমা সুবিধা প্রদান মাসলোর প্রেষণা তত্ত্বের নিরাপত্তার চাহিদা পূরণ হয়েছে- যুক্তিটি যথার্থ।
একটা অভাব বা চাহিদা পূরণ হলে আরেকটা অভাব মানুষের সামনে এসে দাঁড়ায়-চাহিদার এরূপ পরিবর্তনের ধারায় মানুষকে কীভাবে প্রেষিত করা সম্ভব সে সম্পর্কে মাসলো যে তত্ত্ব দিয়েছেন তাকেই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বলে।
উদ্দীপকে রূপণ প্রতিদিন ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করে। তিনি বিষয়টি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপকের সাথে আলাপ করে। প্রতিষ্ঠান তার বিষয় চিন্তা করে জীবন বিমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে রূপণকে বিমা সুবিধা প্রদানে মাসলোর নিরাপত্তার চাহিদা পূরণ হয়েছে। কারণ জৈবিক চাহিদা পূরণের পর কর্মীর মধ্যে নিরাপত্তার চাহিদা দেখা দেয়। মাসলোর চাহিদা সোপানের এ স্তরে কর্মী সকল প্রকার বিপদ-আপদ, ঝুঁকি, অনিশ্চয়তা, বিভিন্ন প্রকার হুমকি, ভয়-ভীতি, পেশাগত অসুস্থতা, রোগ-ব্যাধি ইত্যাদি থেকে দূরে থাকতে চায়। তাই নিরাপত্তা ও চাকরির স্থায়িত্ব বিধান এবং যন্ত্রণা, ভয়-ভীতি ও অস্বস্তিকর অবস্থার অনুপস্থিতি বা এগুলো হতে মুক্তি ইত্যাদি নিরাপত্তামূলক চাহিদার অন্তর্ভুক্ত। এজন্য কর্মক্ষেত্রে কর্মীদের এসব সুবিধা প্রদান করা হয়।
পরিশেষে বলা যায়, মানুষের অভাব পূরণের মাধ্যমেই তাকে প্রেষণা প্রদান করা হয়ে থাকে। তাই আব্রাহাম মাসলোর উক্ত তত্ত্বটির অনেক সমালোচনা থাকলেও এটি বিশ্বব্যাপী বেশ সমাদৃত ও অনুসৃত।