1 Answers
উদ্দীপকে কল্পনা চাকমার বর্তমান প্রয়োজন মাসলোর চাহিদা সোপান তত্ত্বের জৈবিক চাহিদা পর্যায়ে রয়েছে।
মানুষের বেঁচে থাকা তথা জীবনধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপকরণের চাহিদাগুলোকে সামগ্রিকভাবে জৈবিক চাহিদা বলে।
উদ্দীপকে কল্পনা চাকমা প্রথম থেকে লেখাপড়ায় ভালো ও সম্ভাবনাময় একটা মেয়ে। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে সে বড়। তার একটা চাকরির বড় প্রয়োজন। নইলে ছোট ভাই-বোনদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তার জৈবিক চাহিদার প্রয়োজন। মাসলোর প্রেষণা তত্ত্বে সর্বনিম্ন স্তরে জৈবিক চাহিদার অবস্থান যা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানের সাথে সম্পর্কিত। খাদ্য, বস্ত্র, পানীয়, বাসস্থান, আলো-বাতাস, বিশ্রাম ইত্যাদি জৈবিক চাহিদার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, কল্পনা চাকমার বর্তমান প্রয়োজন মাসলোর চাহিদা সোপান তত্ত্বের জৈবিক চাহিদার পর্যায়ে রয়েছে।