1 Answers
মাসলোর চাহিদা সোপান তত্ত্বের শীর্ষস্তর হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলতে অবশিষ্ট জীবনে এমনকি মৃত্যুর পরও সমাজের মাঝে নিজের নাম ও যশকে প্রতিষ্ঠিত দেখতে চাওয়ার প্রত্যাশাকে বোঝায়। এ পর্যায়ে সে তার প্রতিভার সর্বাত্মক রূপায়ণে অগ্রসর হতে চায়। শিল্প-সাহিত্য, রাজনীতি, সভা-সমাবেশ, স্কুল- কলেজ, মসজিদ-মন্দির প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে সে মৃত্যুর পরও নিজেকে অমর করে রেখে যেতে আগ্রহী থাকে।
4 views
Answered