1 Answers
উদ্দীপকে এফএম রেডিওটিতে মাসলো প্রেষণা তত্ত্বের জৈবিক চাহিদার ধাপটি পরিপূর্ণ রয়েছে।
মানুষের বেঁচে থাকা তথা জীবনধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপকরণের চাহিদাগুলোকে সামগ্রিকভাবে জৈবিক চাহিদা বলে। এটি মাসলোর প্রেষণা তত্ত্বের প্রথম ধাপ।
উদ্দীপকে আকরাম নতুন প্রতিষ্ঠিত একটি এফএম রেডিওতে কাজ করেন। উক্ত প্রতিষ্ঠানে বেতন ভালো হলেও প্রতিষ্ঠানটি নতুন বলে এর আর্থিক অবস্থা ভালো নয়। তাই যেকোনো সময় চাকরি চলে যেতে পারে বলে অনেকেই চিন্তিত। অর্থাৎ আকরামের প্রতিষ্ঠানটিতে ন্যায্য পারিশ্রমিক প্রদান করলেও চাকরির নিরাপত্তা নেই। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ন্যায্য পারিশ্রমিক প্রদান করে যা জৈবিক চাহিদার অন্তরায়। মাসলোর চাহিদা সোপান তত্ত্বে সর্ব নিম্নস্তরে জৈবিক চাহিদার অবস্থান যা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, উদ্দীপকে এফএম রেডিওটিতে মাসলো প্রেষণা তত্ত্বের প্রথম ধাপ জৈবিক চাহিদা ধাপটি পরিপূর্ণ রয়েছে।