1 Answers
উদ্দীপকে আকরামের সমস্যা মাসলো তত্ত্বের দ্বিতীয় ধাপ অর্থাৎ নিরাপত্তার চাহিদার আলোকে সমাধান করা যায়।
জৈবিক চাহিদা পূরণ হলে মানুষ নিরাপত্তার অভাববোধ করে। চাকরির নিরাপত্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা বা দুর্ঘটনার নিরাপত্তা, স্বাস্থ্য ও আয়ের নিরাপত্তা মানুষকে নিষ্ঠার সাথে কার্যসম্পাদনে প্রেষিত করে।
উদ্দীপকে আকরাম নতুন প্রতিষ্ঠিত একটি এফএম রেডিওতে কাজ করেন। প্রতিষ্ঠানটিতে বেতন ভালো হলেও আর্থিক অবস্থা ভালো নয়। তাই যেকোনো সময় চাকরি চলে যেতে পারে বলে আকরাম নতুন চাকরি খুঁজছে। এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠানে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তা প্রদান করতে হবে। কারণ প্রতিষ্ঠানটিতে জৈবিক চাহিদা পূরণ হলেও চাকরির নিরাপত্তা নেই। ফলে কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছে। এক্ষেত্রে কর্মীদের চাকরির নিরাপত্তা বিধান, বিমা সুবিধা প্রদান, পেনশন ও গ্রাচ্যুইটি সুবিধা প্রদান ইত্যাদির মাধ্যমে কর্মীদের প্রেষিত করা যায় এবং প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে ধরে রাখা যায়। এছাড়াও সুষ্ঠু কার্য পরিবেশ, ব্যক্তিক এবং প্রাতিষ্ঠানিক নিরাপত্তা এরূপ চাহিদার অন্তর্ভুক্ত।
পরিশেষে বলা যায়, আকরামের সমস্যা মাসলো তত্ত্বের নিরাপত্তা চাহিদার মাধ্যমে সমাধান করা যায়। এটি মাসলোর চাহিদা সোপান তত্ত্বের দ্বিতীয় ধাপ।