1 Answers

আকরাম সঠিক পদ্ধতি ব্যবহার করে সবজি সংরক্ষণ ও বাজারজাত করেননি। একারণেই তিনি প্রথম দিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তবে কৃষি কর্মকর্তা তাকে এ সমস্যা সমাধনে পরামর্শ প্রদান করেন, যা কাজে লাগিয়ে তিনি পরবর্তীতে আর্থিকভাবে লাভবান হন।

যেহেতু আকরামকে শাকসবজি উৎপাদনস্থল থেকে দূরের বাজারে নিয়ে বিক্রি করতে হয়, তাই এগুলোর দীর্ঘকালীন সংরক্ষণ করেছেন। এ পদ্ধতিতে শাকসবজি ঠাণ্ডা ঘরে রাখা হয়। এতে তাপমাত্রা, আর্দ্রতা নিয়ন্ত্রণে ও প্রয়োজনীয় বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। আকরাম আরো যা যা করেছেন সেগুলো হলো-

i. ট্রাক বোঝাইয়ের ঠিক পূর্বমুহূর্তে সবজি সংগ্রহ করেছেন। কেননা সংগ্রহের পর থেকে সবজিতে শ্বসনের হার বেড়ে যায়। 

ii. সবজি সকালে অথবা বিকালে সংগ্রহ করেছেন। 

iii. সবজি সংগ্রহের পর ট্রাকে বোঝাই করার পূর্বে বাগানে থাকা অবস্থায় এর মধ্যে লেগে থাকা ধুলাবালি ও ময়লা পরিষ্কার করেছেন। 

iv. সবজির ট্রাক বোঝাইয়ের পূর্বে অন্যতম করণীয় কাজ হলো এগুলোর বাছাইকরণ। অতিরিক্ত পাকা ও আঘাতপ্রাপ্ত সবজিকে ভালো সবজি থেকে পৃথক করে যত্নসহকারে বোঝাই করেছেন। তাছাড়া সবজি বাছাই করার সময় বাছাইকারীর হাত জীবাণুমুক্ত করেছেন।

v. সবজির মান ভালো রাখতে আরেকটি পদ্ধতি হলো গ্রেডিং। সবজির আকার, ছোট, বড়, মাঝারি ইত্যাদি বিভিন্ন অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের বাক্সে সবজিগুলো আলাদা করে রেখেছেন।

vi. বোঝাইয়ের পূর্বে ট্রাকে ঠাণ্ডা অবস্থা নিশ্চিত করেছেন এবং ট্রাককে জীবাণুমুক্ত করে নিয়েছেন। সবজির ফাঁকে ফাঁকে ঘাস, খড় ইত্যাদির আস্তরণ দিয়েছেন।

এভাবে আকরাম সবজি পচন ও নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করেছেন এবং টাটকা অবস্থায় বাজারে নিতে পেরেছেন। একারণে তিনি দামও বেশি পেয়েছেন। ফলে আর্থিকভাবে লাভবান হয়েছেন। সুতরাং কৃষি কর্মকর্তার তাকে দেওয়া পরামর্শ যথার্থ ছিল।

5 views

Related Questions