1 Answers
উদ্দীপকে রায়হান অনলাইনে কৃষি তথ্য সার্ভিস থেকে পরামর্শ নেয়। তাদের পরামর্শ অনুযায়ী-
i. ভিতরের ঢাকনির জালের ওপর ছোট কাগজে করে ৪-৫টি প্যারাডাইক্লোরোবেনজিন বড়ি রাখতে হবে।
ii. আক্রান্ত চাক সরিয়ে ফেলতে হবে।
iii. পুরনো চাককে রোদে শুকাতে হবে।
iv. মৌ-বাক্স পরিষ্কার রাখতে হবে।
V. নিয়মিত মৌবাক্স পর্যবেক্ষণ করতে হবে।
vi. দুর্বল কলোনিগুলোকে সংযুক্তিকরণের মাধ্যমে শক্তিশালী করতে হবে।
vii. পুরনো রাণী সরিয়ে নতুন রানী প্রতিস্থাপন করতে হবে।
viii. অতিরিক্ত মধুকক্ষ সরাতে হবে।
ix. মৌ-বাক্সের গর্ত, ফাটল ইত্যাদি মোম, গালা দিয়ে ভরাট করে দিতে হবে।
X. পুরনো চাক রোদে শুকানোর পর সালফার বা গন্ধক পোড়ানো ধোঁয়া প্রবেশ করাতে হবে।
অতএব উপরের আলোচনা থেকে বলা যায়, কৃষি তথ্য সার্ভিসের পরামর্শ রায়হানের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।