1 Answers

বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য কৃষি তথ্য ও সেবা অপরিহার্য।

কৃষিপ্রযুক্তি কৃষকের কাছে হস্তান্তর, কৃষকদের উদ্বুদ্ধকরণ ও কৃষির প্রচার প্রসার কৃষির অবাধ তথ্য প্রবাহের ওপর নির্ভরশীল। কৃষকের কাছে যত দ্রুত ও সঠিক তথ্য যাবে কৃষক তত সমৃদ্ধি লাভ করবে।

কৃষকগণ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ সকল সমস্যা তারা অভিজ্ঞতার অভাবে সমাধান করতে পারে না। এআইসিসির মাধ্যমে প্রদানকৃত কৃষি তথ্যসেবার মাধ্যমে কৃষক বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে কৃষি বিষয়ক সমস্যার সমাধান করতে পারবে। পূর্বে এ ধরনের ব্যবস্থা না থাকার কারণে কৃষকগণ ফসলের ক্ষতির সম্মুখীন হতেন। কিন্তু বর্তমানে এআইসিসি কার্যক্রমের মাধ্যমে কৃষি বিষয়ক যেকোনো সমস্যার সমাধান অতি সহজেই কৃষকগণ পাচ্ছেন।

তাই বলা যায়, উদ্দীপকের কার্যক্রমটি দেশের কৃষিজ উৎপাদনে সফলতা বয়ে আনবে।

5 views

Related Questions