উদ্দীপকের হৈবতপুর গ্রামের কৃষকদের কৃষিতে সবুজ বিপ্লব ঘটার বিষয়টি মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত হৈবতপুর গ্রামের কৃষকগণ কৃষি সমবায় সমিতি গঠন করার মাধ্যমে এলাকায় বৃহদায়তন কৃষি খামার গড়ে তুলেছেন।
কৃষি ঋণের মাধ্যমে তারা ট্রাক্টর কিনে ব্যবহার করতে পারছেন। তাদের জন্য ভূমি কর্ষণ ও মই দেয়ার মতো কাজগুলো সহজ হয়েছে। আগে ছোট ছোট খণ্ডে বিভক্ত জমিতে তারা ঠিকমতো সেচ দিতে পারতেন না। সমবায় সদস্যরা সমবায় সমিতির নিয়মে নিজেদের জমিতে সেচ দিতে পারবেন। ধান কাটার পর তা মাড়াই যন্ত্র প্রয়োগে দ্রুত ঝাড়াই-মাড়াই করছেন। ধান উৎপাদন মৌসুমে বৃহদায়তন খামার গড়ার পূর্বে ক্ষতিকর পোকা মাকড় দমন করা ছিল খুবই কষ্টসাধ্য। এখন বৃহদায়তন খামার গড়ায় কীটনাশক প্রয়োগ সহজ হয়েছে কৃষির প্রতিটি উন্নয়ন ক্ষেত্রে সমবায় ভিত্তিতে সবাই মিলে কাজ করলে কৃষির উন্নয়ন হয়।
সমবায়ের সাহায্যে কৃষি সম্পৃক্ত উন্নত প্রযুক্তিসমূহ ব্যবহার করায় এবং কৃষি সংক্রান্ত সমস্যাসমূহ দূর হওয়ায় হৈবতপুর গ্রামের ফসল উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে এ গ্রামের কৃষিতে সবুজ বিপ্লব ঘটেছে।