হায়দারের উদ্যোগে হৈবতপুর গ্রামের কৃষকরা কীভাবে তাদের কৃষিকাজ পরিচালনা করেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
হায়দারের উদ্যোগে হৈবতপুর গ্রামের কৃষকরা সমবায় সমিতি গঠন করে। সমবায়ের মাধ্যমে তারা বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে কৃষি কার্যক্রম পরিচালনা করেন। নিম্নে তা বর্ণনা করা হলো- কৃষি উৎপাদন কাজ পরিচালনার জন্য লাঙল, বলদ, সার, বীজ, কীটনাশক প্রভৃতি উপকরণাদি ক্রয়ের জন্য ঋণ গ্রহণের প্রয়োজন হয়। এছাড়া শস্য সংগ্রহ, মাড়াই, ঝাড়াই, শুকানো, সংরক্ষণ প্রভৃতি কাজের জন্য কৃষকেরা ঋণ গ্রহণ করেন। উৎপাদিত কৃষিপণ্যের সুষ্ঠুভাবে বাজারজাতকরণের জন্য কৃষকেরা অনেক সময়, ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে। তা দিয়ে ন্যায্যমূল্য পাওয়ার জন্য উৎপাদিত ফসল গুদামজাত করার প্রয়োজনে গুদাম ঘর নির্মাণ, পণ্যের পরিবহন প্রভৃতি করেন। উৎপন্ন ফসলাদি সংরক্ষণ করে উপযুক্ত মূল্যে বিক্রি করতে হলে সংরক্ষণাগার আবশ্যক। এ জন্য গুদাম ঘর নির্মাণ, কোল্ড স্টোরেজ তৈরি প্রভৃতির জন্য কৃষকেরা ঋণ গ্রহণ করে এগুলো নির্মাণ করেন। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বলতে গেলে এ দেশের নিত্য বছরের সাথী। এ সকল প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় কৃষকদের আর্থিক অবস্থা একেবারেই ভেঙ্গে পড়ে। কৃষি ঋণ গ্রহণের মাধ্যমে তারা এ নাজুক অবস্থা কাটিয়ে উঠতে পারেন।
উল্লিখিতভাবে হৈবতপুর গ্রামের কৃষকেরা তাদের কৃষিকাজ পরিচালনা করেন।