1 Answers

উদ্দীপকের রাবেয়া সংকর জাতের দুটি দুগ্ধবতি গাভি পালন করেন। দুগ্ধবতী গাভির পরিচর্যা অন্যান্য গরুর পরিচর্যা থেকে ভিন্ন হয়ে থাকে। দুগ্ধবতী গাভির সর্বোচ্চ দুধ উৎপাদন, উর্বরতা ও স্বাস্থ্যরক্ষার জন্য নিম্নোক্ত যত্ন ও পরিচর্যার প্রয়োজন-

১. প্রতিদিন ভোরে গাভির ঘরের মেঝে, দেয়াল ও নর্দমা ফিনাইল পানি দিয়ে ধুতে হবে। প্রতিটি গাভিকে নিয়মিত ব্যায়ামের জন্য হাঁটাতে হবে এবং 

২. দুগ্ধবতী গাভির খাদ্য খাওয়ানো, শরীর পরিষ্কার, দুধ দোহন প্রভৃতি কাজ যথাসময়ে করতে হবে। গ্রীষ্মকালে কমপক্ষে দৈনিক দু'বার এবং শীতকালে একবার 

৩. গাভিকে গোসল করাতে হবে এবং ব্রাশ দিয়ে গাভির শরীর সকাল-বিকেল পরিষ্কার করে গা মুছে দিতে হবে। 

8. গাভির আরামদায়ক শয়নের জন্যে গোয়ালঘরের মেঝেতে শুকনো খড় বিছিয়ে দিতে হবে। 

৫. প্রখর রৌদ্র বা বৃষ্টির সময় গাভিকে ঘরের বাইরে রাখা যাবে না। 

৬. দুধ দোহনের পূর্বে ওলান, বাঁট ও গাভির পেছনের অংশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিতে হবে এবং দোহনকারীর হাত জীবাণুমুক্ত করে দুধ দোহন করতে হবে। 

৭. দুগ্ধবতী গাভি গরম হলে কৃত্রিম প্রজননের ব্যবস্থা করতে হবে। 

৮. গাভির স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করে চিকিৎসা দিতে হবে। গাভির সংক্রামক রোগের প্রতিষেধক টিকা দিতে হবে। 

৯. দুগ্ধবতী গাভিকে প্রতিদিন দানাদার সুষম খাদ্য খাওয়াতে হবে এবং বাছুরকে নিয়মিত দুধ খাওয়াতে হবে, নয়তো গাভির ওলান প্রদাহ রোগ হতে পারে।

১০. গাভির গায়ের আটালি, ডাসা প্রজাতির পরজীবী বেছে ফেলতে হবে। 

উপরিউক্তভাবে উদ্দীপকের রাবেয়া তার দুগ্ধবতী গাভির পরিচর্যা করেন।

5 views

Related Questions