1 Answers

জনাব মহসিনের গর্ভবর্তী গাভিগুলো দুটি বাচ্চা প্রসব করে দুগ্ধবতী গাভিতে পরিণত হয়। তখন তিনি দুগ্ধবতী গাভি দুটির আরো কিছু বাড়তি পরিচর্যা শুরু করেন।

দুধ একটি আদর্শ প্রোটিন জাতীয় খাদ্য যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দুগ্ধবতী গাভি পালনের মাধ্যমে পরিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি দুধ বিক্রি করে বাড়তি আয় করা যায়। বড় আকারের ডেইরি ফার্ম করে তাতে অনেক লোকের কর্মসংস্থান করা যায়। দুধ দ্বারা বিভিন্ন মিষ্টি মিঠাইসহ নানাবিধ বেকারি সামগ্রী তৈরি করা হয়। শিশুদের জন্য দুধ একটি অত্যন্ত উপযোগী খাদ্য যা সকল উপাদানের চাহিদা মেটায়। গাভির গোবর দ্বারা বায়োগ্যাস ও ঘুটে তৈরি করে জ্বালানি হিসাবে ব‍্যবহৃত হয়। তরল গোবর, মাছের উৎকৃষ্ট খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। প্রতি বছর গাভি একটি করে বাচ্চা দেয় যা অনেক চড়া মূল্যে বিক্রি করা যায়। বর্তমানে মাংসের অনেক দাম। তাই দুধ ও বাচ্ছা প্রদানে অক্ষম হলে গাভি বিক্রি করে অনেক অর্থ পাওয়া যায়। গাভি পালন বর্তমানে আত্মকর্মসংস্থানের উত্তম পথ।

উপর্যুক্ত কারণে জনাব মহসিনের দুগ্ধ পালন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

5 views

Related Questions