1 Answers
বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বাংলাদেশে পল্লি উন্নয়নে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যক্রমের পথ প্রদর্শক- আমি এ বক্তব্যটির সাথে একমত।
বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির কর্মসূচিগুলো হলো-
১. কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এবং পল্লি কর্মসূচিসহ পল্লি উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দান।
২. পল্লি অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের জন্য ব্যাপক গবেষণা ও জরিপ কাজ চালানো।
৩. পল্লি জনগণকে সুসংগঠিত করা যাতে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হয়।
প্রাথমিক সাফল্য অর্জনের পর পল্লি উন্নয়ন একাডেমির পরিচালনায় ১৯৬০ সালে 'কুমিল্লা সমবায় সমিতি' চালু করা হয়। কুমিল্লা সমবায় সমিতির অন্যতম কর্মসূচি ছিল, কৃষকদের নিজস্ব সংগঠন গড়ে তোলা, মূলধন গঠন এবং ঋণদান করা। স্বাধীনতার পর কুমিল্লা সমবায় সমিতির কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৭২ সালে গঠন করা হয় 'বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড'। এ প্রতিষ্ঠানের আওতায় পরবর্তী সময়ে দেশব্যাপী নানা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়। পল্লি উন্নয়ন একাডেমির সফলতায় উদ্বুদ্ধ হয়ে একে একে বেসরাকরি বিভিন্ন উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হতে থাকে। এসব সংস্থার মধ্যে ব্র্যাক ১৯৭২ সালে, আশা ১৯৭৮ সালে, প্রশিকা ১৯৭৬ সালে এবং গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এসব সংস্থা ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রবর্তনের ক্ষেত্রে পল্লি উন্নয়ন একাডেমি অনুসৃত নীতি ও পদ্ধতি অনুসরণ করে। শুধু তাই নয়, অন্যান্য সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলো পল্লি উন্নয়ন একাডেমিকে অনুসরণ করে।
উপরের আলোচনায় সুস্পষ্ট যে, বাংলাদেশের সরকারি ও বেসরকারি উন্নয়ন কার্যক্রমের পথপ্রদর্শক হিসেবে 'পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)' মূল ভূমিকা পালন করেছে।