1 Answers

সুষ্ঠু পারিবারিক পরিবেশ মহসিনের সুন্দর ব্যক্তিত্ব বিকাশের জন্যে অপরিহার্য- বক্তব্যটি যথার্থ।

পরিবার যদি শিশুকে সুনির্দিষ্টভাবে সমাজকাঙ্ক্ষিত পন্থায় গড়ে তুলতে না পারে তা হলে তার মধ্যে সুষ্ঠু ব্যক্তিত্বের বিকাশ সম্ভব হয় না। ফলে একজন মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে। এজন্য সন্তান-সন্ততিদের ন্যায্য দাবিগুলো পূরণ করা, তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন অবস্থায় না রাখা, পিতা-মাতার মধ্যে যাতে বিবাহ বিচ্ছেদ না ঘটে সেদিকে যত্নবান হওয়া এবং শিশুরা যাতে অশান্তিপ্রবণ পরিবার ও অপরাধী পরিবারে বড় না হয় সেদিকে পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের লক্ষ রাখতে হবে। তাহলে শিশুৎ পরবর্তীতে অপরাধপ্রবণ হয়ে উঠবে না বরং সমাজকাঙ্ক্ষিত সদস্যে পরিণত হয়ে বেড়ে উঠবে। সুতরাং আমরা বলতে পারি যে, সুষ্ঠু পারিবারিক পরিবেশই মহসিনের সুন্দর ব্যক্তিত্ব বিকাশের জন্যে অপরিহার্য।

5 views

Related Questions