1 Answers

উদ্দীপকে মি. মুহিতের গড়ে তোলা সুন্দর ব্যবস্থা ব্যবসায়ের জন্য খুবই প্রয়োজনীয় উক্তিটি সামঞ্জস্যপূর্ণ।

পণ্যসামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্য উৎপাদন হয় এক সময়ে কিন্তু ভোগ হয় তার পরবর্তীতে অন্য আরেকটি সময়ে। এক্ষেত্রে কাজগুলো গুদামজাতকরণের মাধ্যমে করা হয়ে থাকে।

উদ্দীপকে মি. মুহিত একজন ফল ব্যবসায়ী। তিনি সারা বছর আপেল, আঙ্গুর ও আম বিদেশ থেকে আমদানি করেন। এরপর ফলগুলোকে বিভিন্ন সাইজে ভাগ করে তা ঝুঁড়িতে ভরে ট্রাকে করে ঢাকায় নিয়ে আসেন। বিভিন্ন ফল সংরক্ষণের জন্য তাকে পৃথক পৃথকভাবে গুদামজাতকরণের ব্যবস্থা করতে হয়। কারণ সংগৃহীত আমগুলো একই সময়ে বিক্রয় নাও হতে পারে। পরবর্তীতে ভোক্তার প্রয়োজন অনুসারে তা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকেন। গুদামজাতকরণের মাধ্যমে আমের গুণাগুণ যেমন ভালো থাকে এবং নষ্ট হয় না তেমনি খুচরা বিক্রেতারা চাহিদা অনুযায়ী আম বিক্রয় করে লাভবান হন। ফলে তার ব্যবসায়ের সুনামও বাড়ছে। তাই প্রয়োজনীয় সময় আম সরবরাহ করার জন্য মি. মুহিতের সুন্দর ব্যবস্থা ব্যবসায়ের জন্য কার্যকরী।

7 views

Related Questions