1 Answers

অর্থসংক্রান্ত বাধা অতিক্রমই শেখকে আজ বড় ব্যবসায়ী হতে সাহায্য করেছে- উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ।

ব্যবসায়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে তাই মুনাফা। কম দামে কিনে বা কম খরচে উৎপাদন অধিক মূল্যে বিক্রয়পূর্বক মুনাফা অর্জনের প্রচেষ্টা ব্যবসায় হিসেবে গণ্য। আর ব্যবসায় করতে হলে মূলধনের প্রয়োজন। মালিক বা উদ্যোক্তাগণ মূলধন নিজেদের তহবিল থেকে বা অন্য কোনো উৎস থেকে ঋণ হিসেবে গ্রহণ করতে পারেন।

উদ্দীপকে মোহন শেখ একজন প্লাস্টিক বিক্রেতা। তিনি প্রতিদিন বাড়ি বাড়ি থেকে প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করেন ও বাজারে নিয়ে তা দোকানে বিক্রয় করে আসেন। তিনি ভাবেন যদি ক্রয় করা জিনিসগুলো জমা করে রেখে সাজিয়ে একত্রে বড় বাজারে নিয়ে বিক্রয় করতেন তবে তার লাভ বেশি হতো। কিন্তু এক্ষেত্রে তার টাকার প্রয়োজন। কারণ বিনা পুঁজিতে ব্যবসায় হয় না। একজন শিল্প উদ্যোক্তাকে যেমনি শিল্প প্রতিষ্ঠায় স্বল্প ও দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করতে হয় তেমনি একজন ছোট দোকানিকেও মালামাল সংগ্রহের জন্য মূলধনের প্রয়োজন হয়। তাই মোহন শেখ তার স্বপ্ন পূরণ করার লক্ষে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়ে খাটান এবং সফলতা লাভ করেন। পরবর্তীতে ব্যবসায়ের অর্জিত মুনাফা থেকে কিছু কিছু করে টাকা জামাচ্ছেন। কারণ টাকা জমানোর ফলে তার পুঁজি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি মূলধনগত বাধাও দূর হবে। এতে তার ব্যবসায়ে মূলধন বৃদ্ধি পাবে এবং অধিক পরিমাণে প্লাস্টিক সামগ্রী ক্রয় করে এবং তা জমা রেখে বৃহৎ পরিমাণে বিক্রয় করে লাভবান হতে পারবে। অর্থাৎ মোহন শেখের কাজ মূলধনগত বাধা দূর এবং অধিক মুনাফা অর্জনের জন্যও সহায়ক হবে। পরিশেষে বলা যায়, অর্থসংক্রান্ত বাধা অতিক্রমই শেখকে আজ বড় ব্যবসায়ী হতে সাহায্য করেছে- উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ।

5 views

Related Questions