1 Answers

উদ্দীপকে কোরবানের কার্যাবলি ব্যবসায়ের নৈতিকতা বিবর্জিত অর্থাৎ অনৈতিক।

নৈতিকতা বলতে মানুষের আচার-আচরণ ও রীতিনীতি সম্পর্কিত ব্যবহারকে বোঝায়। ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ী যে সততা, ন্যায়নীতি আইনকানুন ইত্যাদি মেনে চলে, তাকে ব্যবসায়িক নৈতিকতা বলে। কোনো ব্যবসায়ী যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে দেশ বা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীকে নৈতিকতাসম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন।

উদ্দীপকের কোরবান নামক একজন ব্যবসায়ী সোবহানের উদ্ভাবিত কলমের ব্যাপক চাহিদা দেখে তার বিনা অনুমতিতে উক্ত পণ্য নকল করে উৎপাদন শুরু করেছেন। আর নিঃসন্দেহে এরূপ কর্মকাণ্ড অনৈতিক। কেননা এতে প্রকৃত উৎপাদকের স্বার্থের হানি ঘটে। তাছাড়া নিম্নমানের নকল পণ্য একই নামে বাজারজাতকরণের ফলে ভোক্তাগণ প্রতারিত হয়। সর্বোপরি মূল উৎপাদকের ব্যবসায়িক সুনাম হানি ঘটে যা নিঃসন্দেহে অনৈতিক। সুতরাং বলা যায়, উদ্দীপকে কোরবানের কার্যাবলি ব্যবসায়ের নৈতিকতা বিবর্জিত।

4 views

Related Questions