উদ্দীপকে উল্লিখিত জনাব তাপসের ব্যবসায়িক কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব তাপসের ব্যবসায়িক কর্মকান্ড নৈতিকতার মানদণ্ডে সঠিক।
নৈতিকতা হচ্ছে এমন বিষয়, যা সমাজের প্রচলিত আইন, বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তি। নৈতিকতা সমাজের উচিত ও অনুচিত কাজকে চিহ্নিত করে এবং উচিত কাজটি করার ক্ষেত্রে মানুষকে অনুপ্রাণিত করে। সমাজ থেকে বঞ্চনার অবসান ঘটানো, বৈষম্য হ্রাস, সবার অধিকার প্রতিষ্ঠা এবং জীবনযাপনের মানকে উন্নত করার প্রয়াসটিও নৈতিকতাপূর্ণ আচরণ হিসেবে চিহ্নিত করা হয়। উদ্দীপকে দেখা যায় পাবনা জেলার জনাব তাপস ঘোষ একজন দরিদ্র অথচ সৎ দুধ বিক্রেতা। তাকে সবাই সম্মান করে। গ্রাম থেকে দুধ ক্রয় করে শিশুখাদ্য হিসেবে শহরে বিক্রয় করে। দুধের চাহিদা বেড়ে গেলেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি চিন্তা করেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে।
উদ্দীপকের জনাব তাপস ঘোষের ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে নৈতিকতার প্রমাণ পাওয়া যায়। একজন ব্যবসায়ী ব্যবসায়ের নৈতিকতা বজায় রেখে কাজ করে তথা ব্যবসায় পরিচালনা করে নিজের উন্নতির সাথে সাথে দেশ ও সমাজের কল্যাণ সাধন করে ব্যবসায়ের নৈতিকতা অনুসারে খাদ্যে ভেজাল না মেশানো, উন্নতমানের খাদ্য সরবরাহ করা এবং ন্যায্যমূল্যে খাবার সরবরাহ করা অত্যন্ত জরুরি, যা জনাব তাপস ঘোষ তার ব্যবসায়ের ক্ষেত্রে করে থাকেন। তাই বলা যায়, জনাব তাপস তার ব্যবসায়িক দায়িত্ব পালনের মাধ্যমে নৈতিকতার প্রমাণ দিয়েছে।
তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত জনাব তাপস ঘোষের ব্যবসায়িক কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে যথার্থ।