1 Answers

উদ্দীপকে শামীম নৈতিকতা বজায় না রেখে অর্থাৎ অনৈতিক কর্মকান্ড করেন।

ভালোমন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই হলো নৈতিকতা। আর যে সকল কাজ সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা দ্বারা সমর্থনযোগ্য নয় সেগুলোকে অনৈতিক কাজ বলে।

উদ্দীপকে জনাব শামীম দত্তপাড়া বাজারের একজন চালের ব্যবসায়ী। তিনি অধিক লাভের আশায় চালের সাথে সাদা পাথরের কণা মিশিয়ে ক্রেতাদের নিকট চাল বিক্রয় করেন। এর ফলে তিনি কয়েক মাস ব্যবসায়ে 'অধিক লাভ করেন। কিন্তু তার এ কর্মকাণ্ডটি সম্পূর্ণই ব্যবসায়িক নৈতিকতা বিরোধী। তিনি ভোক্তাদের কথা বিবেচনা না করে শুধু অধিক লাভের আশায় চালের সাথে সাদা পাথর কণা মিশান। পরবর্তীতে উক্ত ব্যবসায়ীর প্রতি ক্রেতা অসন্তোষ হলে তার বিক্রয়ের পরিমাণ কমে যায়।

প্রতিটি ব্যবসায়ীকেই ব্যবসায়ের নৈতিকতা বজায় রেখে ব্যবসায় পরিচালনা করা উচিত। কিন্তু জনাব শামীম নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড করেন। সুতরাং বলা যায়, জনাব শামীম ব্যবসায়ের নৈতিকতা বজায় না রেখে ব্যবসায় করেন।

5 views

Related Questions