1 Answers

নৈতিকতার মানদণ্ডে হাফিজের কর্মকাণ্ড নৈতিকতা বিরোধী। নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, ভালো-মন্দের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে। এটি মানুষের জীবনে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণময় দিকের নির্দেশনা দেয়। নৈতিকতার অর্থ মানব আচরণের মানদণ্ড। নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত।

অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে বেশি দাম ধার্য করলে তা হবে নৈতিকতার পরিপন্থি। ব্যবসায়ে অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হলেও এর পরিণাম কখনও ভালো হয় না। অনেক ব্যবসায় প্রথমে ভালো ফলাফল করেও অনৈতিক কার্যকলাপে নিয়োজিত হয়ে ধ্বংস হয়ে যায়। জনগণ এবং ব্যবসায় উভয় পক্ষের স্বার্থরক্ষা করেই ব্যবসায় পরিচালনা করা বাঞ্ছনীয়।

উদ্দীপকে হাফিজ একজন সয়াবিন তেল আমদানিকারক। গত রমজানের ১ মাস আগে ১ লক্ষ মেট্রিক টন তেল আমদানি করলেও যথাসময়ে বাজারে তা সরবরাহ করেনি। ফলে রমজানে বাজারে এর মূল্য বেড়ে যায় এবং রিয়াজ প্রচুর মুনাফা অর্জন করে।

উদ্দীপকে হাফিজ যথাসময়ে তার আমদানিকৃত তেল ভোক্তার জন্য সরবরাহ না করে নৈতিকতার পরিপন্থি কাজ করেছে। সুতরাং এটি স্পষ্ট যে, নৈতিকতার মানদণ্ডে হাফিজের কর্মকাণ্ড সমাজের জন্য অমঙ্গলজনক যা অনৈতিক।

4 views

Related Questions