1 Answers

উদ্দীপকের হাফিজের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি বিধায় কার্যারম্ভের অনুমতিপত্রের অভাবে কার্যক্রম আরম্ভ করতে পারবে না।

যে কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে এবং সদস্য সংখ্যা সর্বনিম্ন ও সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকের প্রতিষ্ঠানে স্মারকলিপি, সংঘবিধি ও নিবন্ধনপত্রসহ সকল দলিলপত্রাদি রয়েছে শুধু কার্যারান্তর অনুমতিপত্রটি নেই। আর পাবলিক লিমিটেড কোম্পানির কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন। নিবন্ধক কর্তৃক পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার যে ছাড়পত্র প্রদান করা হয় তাই এটি ব্যতীত তারা কোনো কাজ করতে পারে না।

তাই বলা যায়, উদ্দীপকে প্রতিষ্ঠানটি জন্মসনদ পাওয়া সত্ত্বেও হাফিজের প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম আরম্ভ করতে না পারার কারণ হলো কার্যারম্ভের অনুমতিপত্র প্রাপ্তির অভাব।

6 views

Related Questions