1 Answers
মামুনের ব্যবসায়িক কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে অনৈতিক। নৈতিকতা ব্যবসায়ের অপরিহার্য উপাদান। যেকোনো ব্যবসায়ের সাফল্য লাভে নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ব্যবসায়ে নৈতিকতা পরিহার করলে ব্যবসায়ে টিকে থাকা যায় না।
উদ্দীপকের রায়হান ও মামুন দু'জন মৎস্য ব্যবসায়ী। রায়হান সবসময় তাজা মাছ, সঠিক দাম, সীমিত মুনাফা ও মানসম্মত সেবার আলোকে ব্যবসায় করেন। এতে তার মুনাফা কম হলেও তিনি তৃপ্ত। অন্যদিকে মামুন সহজে ধনী হবার আশায় ক্রেতার সাথে মিথ্যা বলে পচা মাছ ভালো মাছের সাথে মিলিয়ে দেয় এবং স্বাভাবিকের চেয়ে বেশি দাম নেয়। ক্রেতারা ঐ সময় না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। এতে ক্রেতারা ধীরে ধীরে তাকে বর্জন করতে শুরু করেছে। তাছাড়া তার এ পণ্য সচেতন ক্রেতা সাধারণ অচিরেই প্রত্যাখ্যান করবেন এবং তার ওপর আস্থা হারিয়ে তার নিকট থেকে পণ্য ক্রয় বন্ধ করবেন বলে আমি মনে করি।
সুতরাং বলা যায়, মামুন বর্তমানে প্রচুর মুনাফা করলেও ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার অভাবে ভবিষ্যতে তার ব্যবসায় টিকে থাকবে না। কেননা মামুনের ব্যবসায়িক কার্যক্রমটি নৈতিকতায় মানদণ্ডে অনৈতিক