1 Answers
উদ্দীপকের মুক্তার বাবা শাকসবজির প্যাকেটগুলো কিছুটা - গরম হয়ে যাওয়ায় তা দ্রুত ঠাণ্ডাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেগুলো পরিবহনের ব্যবস্থা করলেন।
মুক্তার বাবা তার শাকসবজিগুলোকে এমনভাবে প্যাকেট করলেন যাতে পরিবহনের সময় এগুলো আঘাতপ্রাপ্ত না হয়। এক্ষেত্রে তিনি বাতাস চলাচলের ব্যবস্থাযুক্ত প্লাস্টিক, কাঠ অথবা হার্ডবোর্ডের বাক্স ব্যবহার করেন। তিনি কোনো অবস্থাতেই বাঁশের ঝুড়ি, পাটের বস্তা ব্যবহার করেননি। বক্স ব্যবহার করায় শাকসবজি আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। এছাড়া তিনি স্বচ্ছ ও পাতলা পলিথিনের প্যাকেটে শাকসবজি যেমন- শিম, ব্রোকলি, টমেটো, বাঁধাকপি, বেগুন, লেটুস ও ধনিয়া পাতা ভরে ঠান্ডা জায়গায় রাখেন যাতে এর সংরক্ষণকাল আরো বেড়ে যায়। কারণ এসব পলিথিনের ভিতর দিয়ে বায়ু চলাচল করে কিন্তু জলীয়বস্তু চলাচল করতে পারে না। ঠান্ডাকরণের সময় প্যাকেটগুলো স্তূপ না করে ছড়িয়ে রাখেন।
মুক্তার বাবা তার শাকসবজিগুলোকে সঠিকভাবে সংরক্ষণের জন্য সকল ব্যবস্থা গ্রহন করেন। ফলে তিনি তার শাকসবজির সঠিক বাজারমূল্য পান ও লাভবান হতে পারেন। অতএব বলা যায়, শাকসবজি সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে মুক্তার বাবার কার্যক্রমটি যথার্থ ছিল।